দুই বাংলাদেশিকে আজ হস্তান্তর করবে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমারের নাসাকা বাহিনীর হাতে আটক হন বাংলাদেশি দুই জেলে। কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়া এই দুই বাংলাদেশিকে আজ পতাকা বৈঠকের মাধ্যমে নাসাকা বাহিনীর কোম্পানি কমান্ডার বিডিআরের কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে।মিয়ানমারে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও মিয়ানমারের নাসাকার মধ্যে আজ মঙ্গলবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মিয়ানমারের মংডু শহরতলির পি আই ক্যাম্পে বেলা দুইটায় এই বৈঠক শুরু হয়েছে। এ জন্য আজ দুপুর ১২টায় মিয়ানমারের উদ্দেশে টেকনাফ ত্যাগ করেন বিডিআরের প্রতিনিধিদল।টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন এ পতাকা বৈঠকের খবর নিশ্চিত করে বলেন, বৈঠকে সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ৪২ রাইফেলস ব্যাটালিয়ানের টেকনাফ সদর বিওপির (চৌকির) কোম্পানি কমান্ডার আবুল হোসেন। ১০ সদস্যের মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকার পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন পি আই ক্যাম্পের কমান্ডার উই মং।