দুই বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরে সীমান্তের ৬১ নম্বর পিলারের জিরো লাইন থেকে ভারতের ফতেপুরে টহলরত বিএসএফের একটি দল তাঁদের ধরে নিয়ে যায়।ওই দুজ ব্যক্তি হলেন: মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মিন্টু হোসেন (৩৫) ও টোটন মিয়া (২৮)। ঝিনাইদহে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীনাথপুর ক্যাম্পের হাবিলদার সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আজ ভোরের দিকে মিন্টু ও টোটন সীমান্তের ৬১ নম্বর পিলারের পাশে জিরো লাইন পার হয়ে সীমান্তের ওপারে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ফতেপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের ধরে নিয়ে যান। তাঁরা গরু ব্যবসায়ী।ওই দুই বাংলাদেশিকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে হাবিলদার সাইফুল ইসলাম জানিয়েছেন।