দুই বাংলার সম্পর্ককে গভীর করেছেন তিন লেখক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার আন্তর্জাতিক বইমেলায় এসবিআই মিলনায়তনে দুই বাংলার তিন প্রথিতযশা সাহিত্যিক হুমায়ূন আহমেদ, সৈয়দ মুস্তফা সিরাজ ও সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই স্মরণসভায় আলোচকেরা বলেন, এই তিন সাহিত্যিক দুই দেশেই ছিলেন সমানভাবে জনপ্রিয়। দুই দেশই এই তিন বরেণ্য লেখককে হারাল বলে জানান তাঁরা।আলোচকেরা আরও বলেন, এই তিন লেখক দুই বাংলার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার জন্য কাজ করে গেছেন। তাঁরা আবহমানকাল ধরে দুই বাংলার মানুষের হূদয়ে বেঁচে থাকবেন। স্মরণসভায় বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন কবি বেলাল চৌধুরী, কবি আসাদ চৌধুরী, কবি রবিউল হোসাইন, ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে নিযুক্ত হেড অব চ্যান্সারি আনোয়ারুল হক এবং কলকাতার লেখক সমরেশ মজুমদার ও রঞ্জন বন্দ্যোপাধ্যায়।