দুই বাংলায় ‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের নারীদের অংশগ্রহণে এবার শুরু হতে যাচ্ছে সুন্দরী প্রতিযোগিতা। কলকাতার ফ্যাশন ম্যাগাজিন ‘অদ্বিতীয়া’ সম্পাদক কেয়া শেঠের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া ২০১২। বাংলাদেশ থেকে আয়োজনটির তত্ত্বাবধানে রয়েছে বৈশাখী টেলিভিশন।মিস ও মিসেস অদ্বিতীয়া উপলক্ষে আজ বুধবার রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স ইনচার্জ ও মিস অদ্বিতীয়া বাংলাদেশের সমন্বয়কারী ফারহানা নিশো। কলকাতার পক্ষে অদ্বিতীয়া সম্পাদক ও মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া অনুষ্ঠানের প্রধান তত্ত্বাবধায়ক কেয়া শেঠ।কেয়া শেঠ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমরা সবাই কিন্তু নিজেদের সৌন্দর্য সম্পর্কে বেশ সচেতন। আমরা মনে করি, প্রত্যেক মেয়ের মধ্যে লুকিয়ে আছে একজন অদ্বিতীয়া নারী। আমাদের এই প্রতিযোগিতা সমাজের উঁচু শ্রেণীর মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। সাধারণ মেয়েরাও অদ্বিতীয়ার মাধ্যমে নিজেদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসতে পারবে।’কেয়া শেঠ আরও বলেন, ‘দুই বাংলায় মেয়েদের একটা ধারণা হচ্ছে, বিয়ে হলে আর কিছু করা সম্ভব নয়। বিয়ের পরও যে একজন মেয়ে নিজেকে অন্য রকমভাবে উপস্থাপন করতে পারে, সেটা আমরা এ অনুষ্ঠানে দেখাতে চাই।’ প্রতিটি রিয়েলিটি শোয়ের পর দেখা যায় দু-একজন প্রতিযোগী ছাড়া আর কাউকেই সেভাবে খুঁজে পাওয়া যায় না—এমন প্রশ্নের জবাবে কেয়া শেঠ বলেন, ‘এ প্রতিযোগিতা শুরুর আগে আমরা কলকাতার নামকরা চলচ্চিত্র-নির্মাতাদের সঙ্গে আলাপ করেছি। তাঁরা এখানকার প্রতিযোগীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের আশ্বস্ত করেছেন। আমি মনে করি, যাদের চেষ্টা আছে, তারা অবশ্যই নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারবে।’এদিকে বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ফারহানা নিশো বলেন, ‘এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ। আমি মনে করি, মিস এবং মিসেস অদ্বিতীয়া অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের মেয়েরা নিজেদের আরও বড় একটি উচ্চতায় নিয়ে যেতে পারবে।’এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া অনুষ্ঠানের বাছাইপ্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশ থেকে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনা অঞ্চলের আগ্রহী প্রতিযোগীরা এতে অংশ নিতে পারবেন। আর পশ্চিমবাংলায় ১৬টি অঞ্চলের প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।দুই বাংলার ৩৮ জন প্রতিযোগী নিয়ে এবছরের জুন মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের অনুষ্ঠান। সেদিনই নির্বাচিত হবে দুই বাংলার ‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া’।