দেশের শেয়ারবাজারে আজ সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই আজ লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন গতকালের চেয়ে বেশি হয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা তিনটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮৩ পয়েন্ট বেড়ে ৫,০৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে।আজ ডিএসইতে মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৪টিরই দাম বেড়েছে, কমেছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের দাম। দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৭ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ১৩৭ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—মার্কেন্টাইল ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউসিবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ার, ওয়ান ব্যাংক, এনবিএল, বেক্সিমকো ফার্মা, উত্তরা ব্যাংক ও সিটি ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৮৫.৪৭ পয়েন্ট বেড়ে ১৪,২৯০.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩৯টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ১১ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা বেশি।