দুই বিচারককে শপথ না পড়াতে প্রধান বিচারপতির প্রতি খন্দকার মাহবুবের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের অতিরিক্ত দুই বিচারককে শপথ না পড়ানোর জন্য প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।আজ বুধবার প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হকের সঙ্গে দেখা করে খন্দকার মাহবুব এ অনুরোধ করেন বলে সাংবাদিকদের জানান। অতিরিক্ত দুই বিচারক হলেন রহুল কুদ্দুস ও এম খাইরুজ্জামান।খন্দকার মাহবুব হোসেন বলেন, প্রধান বিচারপতি যদি তাঁদের শপথ পড়ান, তাহলে আইনজীবীরা এটা গ্রহণ করবেন না। তাঁরা কালো পতাকা তুলে আন্দোলনে যাবেন। এই কারণে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে আইনজীবীরা এ জন্য দায়ী থাকবেন না। গত ১৮ এপ্রিল সদ্য সাবেক প্রধান বিচারপতি এম ফজলুল করিম ১৫ জন অতিরিক্ত বিচারককে শপথ পাঠ করান। তিনি এই দুই বিচারককে শপথ পাঠ করাতে ‘অপরিহার্য কারণে’ বিরত থাকেন।এর আগে গত ১১ এপ্রিল প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত ১৭ জন বিচারককে নিয়োগ দিয়েছিলেন।—ইউএনবি।