দুই ভুবনের দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচস্পেনকে বিশ্বকাপ জেতানো ভিসেন্তে দেল বস্ক নন, হল্যান্ডকে ফাইনালে তোলা বার্ট ফন মারউইকও নন, ডিয়েগো ম্যারাডোনার ছায়ায় ঢাকা পড়েছিলেন বাকি সবাই। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। চেয়েছিলেন কোচ হিসেবেও জিততে। সেই স্বপ্নের করুণ সমাধি হয়েছে কোয়ার্টার ফাইনালে। তার পরও ম্যারাডোনাই ছিলেন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত চরিত্র।গণকএকের পর এক নির্ভুল ভবিষ্যদ্বাণী করে খেলোয়াড়-কোচদের ছাপিয়ে বিশ্বকাপে মহা আলোচিত হয়ে উঠল কিনা এক অক্টোপাস! জার্মানির সাতটি ম্যাচের প্রতিটার ফলাফল আগাম বলে দিয়েছিল পল। স্পেন-হল্যান্ড ফাইনালের ফলও। বিশ্বকাপ উদ্যাপনে স্পেনের অনেক খেলোয়াড়ের হাতে তাই শোভা পেয়েছিল পলের মূর্তি। গুনিন পলের মৃত্যুটাও তাই বড় খবর হয়েছে বিশ্বজুড়ে।