দুই মামলায় অলির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক দুই মামলায় এলডিপির চেয়ারম্যান ও সাংসদ অলি আহমদের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আজ আদালতে হাজির হয়ে অলি আহমদ আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আদালতে অলির পক্ষে মওদুদ আহমদ ও আনোয়ারুল ইসলাম শাহীন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম মামলা পরিচালনা করেন।২৪ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় আফতাব মাহমুদ শিমুল বাদী হয়ে অলিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া ২৮ নভেম্বর সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় রমনা মডেল থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম মোস্তফা মামলা করেন।