দুই মুক্তিযোদ্ধাকে হত্যা মামলায় আদালতে নিজামী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে দুই মুক্তিযোদ্ধা সহোদরকে হত্যার অভিযোগে করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে আজ রোববার দুপুরে আদালতে হাজির করা হয়। এ মামলায় আগামী ২ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ঢাকার বিচারিক হাকিম তৈবুল হাসান পুলিশকে নির্দেশ দিয়েছেন। ২৯ জুন মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের পাঁচ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।