দুই রিক্রুটিং এজেন্সির সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার অভিযোগে মেসার্স শাহজাহান ওভারসিজ (আরএল-৮৮১) ও মেসার্স ইন্দোফিমা বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিমিটেড (আরএল-৫০৫) নামের দুটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে ওই দুটি প্রতিষ্ঠানের সমুদয় জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ওই প্রতিষ্ঠান দুটির সনদ বাতিলের খবর নিশ্চিত করেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে জানান, বিদেশে পাঠানোর নামে কিছু প্রতিষ্ঠান মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সেসব প্রতিষ্ঠানের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে তাঁর কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।