দুই লাখ বাড়ির বিদ্যু ৎ লাগে গুগলের!
দীর্ঘদিনের নীরবতা ভেঙে প্রথমবারের মতো বিদ্যু ৎ ব্যবহারের বিস্তারিত প্রকাশ করেছে গুগল। ইন্টারনেটভিত্তিক বিশ্বের জনপ্রিয় এই প্রতিষ্ঠান বৃহস্পতিবার জানিয়েছে, তারা প্রতিনিয়ত যে পরিমাণ বিদ্যু ৎ ব্যবহার করে, তা দিয়ে দুই লাখ বাড়ির চাহিদা মেটানো সম্ভব। তবে তারা দাবি করেছে, আপাতদৃষ্টিতে গুগলের বিদ্যু ৎ ব্যবহারের পরিমাণ বিপুল মনে হলেও এর মাধ্যমে তারা শক্তির অপচয় কমিয়ে বিশ্বকে আরও বেশি বাসযোগ্য করে তুলছে।গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা যখন গুগল সার্চ, ইউটিউবে ভিডিও দেখা অথবা জি-মেইলের মাধ্যমে বার্তা আদান-প্রদান করে, তখন গুগলের ডেটা সেন্টারের কম্পিউটারগুলো বিদ্যু ৎ খরচ করে। এতে বিশ্বব্যাপী গুগলের ডেটা সেন্টারগুলোর প্রায় ২৬ কোটি ওয়াট বিদ্যুতের প্রয়োজন, যা একটি পারমাণবিক বিদ্যু ৎ কেন্দ্রে মোট উ ৎ পাদিত বিদ্যুতের এক-চতুর্থাংশ।এ পর্যন্ত গুগল তাদের বিদ্যু ৎ ব্যবহারের পরিমাণের বিষয়টি গোপন রেখেছিল। শিল্প-বিশ্লেষকদের মতে, বিষয়টি গুগলের জন্য বিব্রতকর হতে পারে। এর মাধ্যমে গুগল কীভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সে ধারণা প্রতিদ্বন্দ্বীরা পেয়ে যেতে পারে, সেটি ভেবেই হয়তো গুগল বিষয়টি চাপা রেখেছিল।আপাতদৃষ্টিতে গুগলের এই বিদ্যু ৎ ব্যবহারের পরিমাণ খুব বেশি বলেই প্রতীয়মান হয়। তবে গুগল দাবি করেছে, গুগল ডেটা সেন্টারগুলোর মাধ্যমে পরিচালিত বিলিয়ন-বিলিয়ন কর্মকাণ্ডের কারণেই লোকজনের শক্তির অপচয় কমে যাচ্ছে। তাই এর মাধ্যমে পৃথিবীকে তারা আরও বেশি বাসযোগ্য করে গড়ে তুলছে। তাদের যুক্তি, মানুষকে তথ্য পাওয়ার জন্য পেট্রল পুড়িয়ে, গাড়ি হাঁকিয়ে লাইব্রেরিতে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে গুগলে সার্চ দিলে অনায়াসেই তা পেয়ে যাচ্ছে। গুগলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট উরস হোয়েলজলের মতে, এটা স্বল্প পরিসরের মধ্যে অনেক বড় কিছু।বিদ্যুতের পাশাপাশি কার্বন নিঃসরণের পরিসংখ্যানও প্রকাশ করেছে গুগল। সেখানে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি বছরে এক দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন কার্বন নির্গত করে। তবে তারা দাবি করেছে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর তুলনায় গুগলের ডেটা সেন্টারগুলো গড়ে ৫০ ভাগ কম শক্তি খরচ করে। ২০১০ সালে তাদের ব্যবহূত মোট শক্তির ২৫ শতাংশের উ ৎ স ছিল নবায়নযোগ্য জ্বালানি। ২০১১ সালে এই পরিমাণ ৩০ শতাংশে উন্নীত হবে বলেও তারা আশা প্রকাশ করে। নিউইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ান।