দুই লেখকের যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী চত্বরের ঠিক মাঝখানে ভাস্কর্যের পাশে তৈরি মঞ্চে বিক্রম শেঠ এবং সৈয়দ শামসুল হক যখন এলেন, তখন দর্শকের উপস্থিতি উল্লেখযোগ্য। মুক্তমঞ্চে দর্শকের আসনগুলো ছিল চমৎকার, লোকজ উপকরণে তৈরি। দুপুরে সেখানে রোদ পাত্তা পায়নি সাহিত্যানুরাগী দর্শকের আগ্রহের কাছে। ‘দ্য গোল্ডেন গেট’ শিরোনামের এই অধিবেশনে লেখক কায়সার হক দুই অতিথিকে পরিচয় করিয়ে দেন দর্শকের কাছে। এরপর সৈয়দ শামসুল হক কবিতা পাঠ করেন। বিক্রম শেঠ নিজের লেখা থেকে পাঠ করলেন সৈয়দ হকের পর। ব্যাগ থেকে নিজের লেখা কয়েকটি বই বের করে পাশে রাখেন বিক্রম শেঠ। একে একে পাঠ করলেন কিছুটা করে। সৈয়দ শামসুল হকের সঙ্গে সাহিত্যচর্চা নিয়ে নানান অভিজ্ঞতা বিনিময় চলল তাঁর। দুই লেখকের প্রায় ঘণ্টাকালের এই মনোজ্ঞ উপস্থাপনা মুগ্ধ করে উপস্থিতদের।