দুই শতাধিক চিকিৎসকের নিয়োগ অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ২০০-এর বেশি চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। জানা যায়, ২০০৫ সালের ১৮ অক্টোবর এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০০-এর বেশি চিকিত্সককে নিয়োগ দেওয়া হয়। আইন-বহির্ভূতভাবে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, এমন দাবি করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল আর্সালান হাইকোর্টে একটি রিট করেন। ২০০৬ সালে হাইকোর্ট এই রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেন।রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে তানজিব-উল আলম মামলা পরিচালনা করেন।