দুই সচিব নিহতের ঘটনায় অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলিতে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন সচিবের মৃত্যুর ঘটনায় গতকাল শুক্রবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে হাইওয়ে পুলিশ। অভিযোগপত্রে বাসের চালক আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে বাসটির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুপারিশ করা হয়নি।পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোপালগঞ্জ যাওয়ার পথে গত ৩১ জুলাই সকালে সচিবদের বহনকারী জিপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম (৫২) এবং বাংলাদেশ কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৫৫)। এ ঘটনায় বিসিকের সহকারী মহাব্যবস্থাপক শামছুল হক বাদী হয়ে শিবালয় থানায় একটি মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলামকে। ঘটনার এক দিন পর চালক আনোয়ার হোসেন মানিকগঞ্জের বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন। তদন্ত শেষে ঘটনার ১৮ দিন পর হাইওয়ে পুলিশ গতকাল আদালতে অভিযোগপত্র দাখিল করে।মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।