দুই সচিবের দপ্তর বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন সচিবের দপ্তর বদল এবং দুজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খানকে সড়ক বিভাগের সচিব এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রব হাওলাদারকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।অতিরিক্ত সচিবের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য মো. এবাদত আলীকে নব সৃষ্ট রেলপথ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।