দুই সমুদ্রবন্দর ও কক্সবাজারে সতর্ক সংকেত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় আছে। ওই এলাকায় সৃষ্টি হচ্ছে সঞ্চালনশীল মেঘমালার। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতকর্তা সংকেত দেখাতে বলেছে। সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।আবহাওয়া অফিস চট্টগ্রাম, বরিশালসহ দেশের বেশ কিছু এলাকায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। আজ বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত এটি বলবত্ থাকবে।উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।