দুই সমুদ্রবন্দর ও কক্সবাজারে সতর্ক সংকেত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে আজ রোববার এ তথ্য জানা গেছে।উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।