দুই সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।আজ সোমবার সকালে আবহাওয়া অফিস থেকে এ সতর্ক সংকেত জারি করা হয়।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রামে গতকাল মধ্যরাত থেকে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টা এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।