দুই সাংবাদিক মারধরের ঘটনায় মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল রোববার রাতে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সাপ্তাহিক-এর প্রধান প্রতিবেদক মহিউদ্দিন আজ সোমবার বিকেলে বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।মামলায় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান, এসএম হল ছাত্রলীগের সভাপতি সাদীদ জাহান এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।বাদী তাঁর আরজিতে বলেন, গতকাল রাত আটটার দিকে শাহবাগের ফুটপাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন আনিস ও ফয়েজ। এ সময় ছাত্রলীগের এসএম হলের সভাপতি সাদীদ জাহান মোটরসাইকেলযোগে পেছন দিক থেকে এসে ঘন ঘন হর্ন বাজান। একপর্যায়ে মোটরসাইকেল গায়ের ওপর তুলে দেওয়ার উপক্রম হলে দুই সাংবাদিক এর প্রতিবাদ করেন। তখন সাদীদ তাঁদের পরিচয় জানতে চান।সাপ্তাহিক-এর সাংবাদিক পরিচয় পেয়ে সাদীদ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসানের বিরুদ্ধে সংবাদ ছাপানোর কৈফিয়ত চান এবং গালাগালি করেন। এ সময় তিনি দুই সাংবাদিকের পরিচয়পত্র ছিনিয়ে নেন। এরই মধ্যে আরও ২০-২৫ জন ছাত্রলীগের কর্মী এসে তাঁদের কিলঘুষি মারেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।