দুইয়ের অধিক হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুইয়ের অধিক সন্তান হলে বদলি ও পদোন্নতি স্থগিত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা ও কর্মচারীর দুইয়ের অধিক সন্তান রয়েছে, তাঁদের বদলি ও পদোন্নতি স্থগিত রাখার এ পরামর্শ দিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) মিলনায়তনে দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতিবিষয়ক বিসিসি ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ইউএসএআইডির যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বার্ডের পরিচালনা পর্ষদের সদস্য ও কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা