দুটি চলচ্চিত্রে কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ভজকট। নাটকটি যৌথভাবে লিখেছেন মনিরুজ্জামান ও রফিকুল ইসলাম। এটি যৌথভাবে পরিচালনা করেছেন রাজু খান ও এ কে আজাদ। নাটকে অভিনয় করছেন জয়রাজ। কথা হলো তাঁর সঙ্গে।‘ভজকট’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।নাটকে আমি গ্রাম থেকে আসা সহজ-সরল একটি ছেলে। খান ভিলার মালিক তাঁর বাড়িটি দেখাশোনা করার জন্য আমাকে নিয়ে আসেন। আমার নাম সর্দার আলী খান। বুলেট নামের আরেকজনকে আমি সহযোগী হিসেবে নিয়োগ দিই। একসময় বাড়িটির প্রতি আমার লোভ তৈরি হয়। বাড়িটি নিয়ে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করতে থাকি। এটি স্টুডিও-নির্ভর নাটক। টিভি নাটকের ক্ষেত্রে একেবারে অন্য রকম ধারণা। নাটকটির দৃশ্য ধারণের কাজ করা হয় তিন ক্যামেরায়। একই সঙ্গে সম্পাদনার কাজও করা হয়। অনেকটা মঞ্চের মতো মনে হবে। আপনি তো বাংলাভিশনের ‘ফিফটি ফিফটি’ নাটকেও কাজ করছেন।এখানে আমি মফস্বলে থিয়েটার করি। একসময় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি। নেতার অনুরোধে আমার এক বন্ধুর ঠিকানা দিই তাঁকে। ওই দিনই বন্ধুটি খুন হয়। এর ফলে আমার মধ্যে একটা অপরাধবোধ জন্ম নেয়। তারপর রাগ করে মফস্বল থেকে ঢাকায় চলে আসি। শুরু হয় নতুন অভিযান। ঈদের ব্যস্ততা শুরু হয়েছে?হ্যাঁ, এরই মধ্যে কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। কয়েকটি নাটকে কাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে। নির্মাতাদের মধ্যে আছেন মামুনুর রশীদ, নুরুল আলম আতিক, নোমান রবিন ও মাসুদ মহিউদ্দিন।মঞ্চের ব্যস্ততা কেমন? আসলে টিভি নাটকে এত ব্যস্ত হয়ে গেছি যে মঞ্চের জন্য সময় দিতে পারছি না। এখন সব কটি টিভি চ্যানেলেই আমার অভিনীত ধারাবাহিক দেখানো হচ্ছে। তবে আমাদের দল আরণ্যকের রাঢ়াঙ নাটকের সব কটি প্রদর্শনীতেই আমি থাকি। আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ওটার কী খবর?এখন পর্যন্ত দুটি চলচ্চিত্রে কাজ করেছি। প্রথমটি ছিল কবরীর আয়না। আর সম্প্রতি নোমান রবিনের কমন জেন্ডার ছবিতে কাজ করেছি। হিজড়াদের জীবন নিয়ে তৈরি হয়েছে ছবিটি।