দুটি ছবিতে কাজের অভিজ্ঞতা দুই রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালা। গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস অবলম্বনে নাটকটির যৌথভাবে নাট্যরূপ দিয়েছেন ইরাজ আহমেদ ও মনসুর রহমান। পরিচালনা করেছেন আফসানা মিমি। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। কথা হলো তাঁর সঙ্গে। ‘পৌষ ফাগুনের পালা’ নাটকে কাজ করে কেমন লাগছে?খুবই ভালো। আফসানা মিমি অনেক গুছিয়ে কাজ করেন। শুটিং শেষ করার কোনো তাড়াহুড়ো থাকে না। ফলে কাজটা অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর এত চমৎকার একটা পরিবেশ মিমি তৈরি করে রাখেন যে মনে হয় বাসায় আড্ডা দিচ্ছি। একেবারেই অন্য রকম। নাটকে অভয়নাথের সন্তান হয়েছে। সামনে নতুন কী ঘটবে?নাটকে আমার চরিত্রের নাম অভয়নাথ। সন্তান হওয়ার কারণের অভয়কে ঘিরে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। এখন পর্যন্ত আমরা ৬৩ পর্বের শুটিং করেছি। সামনে নতুন কিছু হবে কিনা সেটা আপাতত বলতে পারছি না। এ মাসের শেষ দিকে পরবর্তী কাজ শুরু হবে। তারপর হয়তো সেটা বলা সম্ভব হবে।গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিতে আপনি অভিনয় করেছেন। সেখানে কাজ করার সময়ের কিছু মনে পড়ে?মনের মানুষ চলচ্চিত্রে শুটিং করার সময় মনে রাখার মতো অনেক কিছুই ঘটেছে। গৌতম ঘোষের সঙ্গে কাজ করাটাই মনে রাখার মতো ঘটনা। এর আগেও আমি তাঁর সঙ্গে দুটি ছবিতে কাজ করেছি পদ্মা নদীর মাঝি এবং হিন্দিতে পতঙ্গ। গৌতম ঘোষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক। তাঁর কাজের ধরন, ভাবনা—সবকিছুই অন্য রকম।আপনি এর আগে লালনের চরিত্রে অভিনয় করেছেন। এবার লালনের গুরুর চরিত্রে।...তানভীর মোকাম্মেলের লালন ছবিতে লালনের চরিত্র এবং গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে লালনের গুরু সিরাজ সাঁই চরিত্রে অভিনয় করেছি। দুটি কাজের অভিজ্ঞতা দুই রকম। তানভীর মোকাম্মেলের ছবিতে সিরাজ সাঁইয়ের কোনো চরিত্র ছিল না। ওই ছবিটি ছিল লালনের জীবন নিয়ে। আর গৌতম ঘোষের মনের মানুষ ছবিটি তৈরি হয়েছে লালনের দর্শন নিয়ে।ইদানীং আর কোনো চলচ্চিত্রে কাজ করেছেন?অনুদানের একটি চলচ্চিত্রে কাজ করেছি। নাম একই বৃত্তে। এটি পরিচালনা করেছেন কাজী মোরশেদ। শুটিং-ডাবিং সব কিছুই শেষ হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। বিনোদন প্রতিবেদক