এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে নাটক হিয়ার মাঝে যে জন। রচনা ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম। এখানে অভিনয় করছেন শামস সুমন। কথা হলো তাঁর সঙ্গে। ‘হিয়ার মাঝে যে জন’ নাটকে কবে কাজ করেছিলেন?চার-পাঁচ বছর তো হবেই। নাটকটির গল্পও এখন মনে পড়ছে না। তবে যত দূর জানি, নাটকটিতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার ও হুমায়রা হিমু।এটিএন বাংলার ‘পৌষ ফাগুনের পালা’ নাটকে ফিল্ম কোম্পানির ম্যানেজারের কী খবর?পৌষ ফাগুনের পালা নাটকের এক লটের কাজ করেছি। এখানে আমার চরিত্রটির মধ্য দিয়ে গত শতকের ষাটের দশকের বাংলা চলচ্চিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। নাটকটির জন্য প্রবীণ অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর কাছ থেকে সহযোগিতা নিয়েছি। এ ছাড়া আমি ওই সময়কার অফিস, পোশাক ও চলন-বলন আয়ত্ত করার চেষ্টা করছি। গজেন্দ্রকুমার মিত্রের উপন্যাসগুলোও পড়ছি। আসলে চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য যা যা প্রয়োজন, সবকিছুই করছি। এটিএন বাংলার ‘উপসংহার’ নাটকে আপনার চরিত্রটি তো একটু অন্য ধরনের।হ্যাঁ, ওয়াহিদা মল্লিক জলি কিন্তু আমার বড় বোনের মতো। এখানে তাঁর স্বামীর চরিত্রে কাজ করতে গিয়ে প্রথম দিকে বেশ অস্বস্তি কাজ করছিল। পরে অবশ্য সবকিছু ঠিক হয়ে যায়। উপসংহার নাটকে একটা চমৎকার গল্প নিয়ে আমরা কাজ করছি। এই ধারাবাহিকের পরিচালক বদরুল আনাম সৌদের পরবর্তী নাটক গহীন-এও আমি একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করব। এখানে আমাকে একজন হিজড়া হিসেবে দেখানো হবে। এবারই প্রথম এ ধরনের চরিত্রে অভিনয় করছি। নতুন কাজের খবর কী?সম্প্রতি গোলাম সোহরাব দোদুলের সাতকাহন ধারাবাহিকের কাজ শুরু করেছি। এখানে আমার চরিত্রের নাম সুভাষ। দীপাবলির মামা। রাজনীতি করি। এ ছাড়া সপ্তাহ দুয়েক আগে ব্যাংকক থেকে রায়হান খানের পরিচালনায় ইউ টার্ন নামের একটি ধারাবাহিকের কাজ শেষ করে এলাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, অথচ চলচ্চিত্রে নিয়মিত হলেন না কেন?২০০৮ সালে শহীদুল ইসলামের স্বপ্নপূরণ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। চলচ্চিত্রে নিয়মিতভাবে অভিনয় করতে চাই। কিন্তু সেভাবে ভালো কোনো গল্প পাচ্ছি না। তবে এরই মধ্যে দুটি ডিজিটাল চলচ্চিত্রে অভিনয় করেছি। এগুলো হলো শঙ্খ দাশগুপ্তের হ্যালো অমিত ও বিপ্লবের লাভ ডে।’