দুটি নাটকেই নামভূমিকায় অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মাধবী ভিলা’। নীহাররঞ্জন গুপ্তের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করছেন মিঠু বিশ্বাস। অভিনয় করেছেন মৌসুমী বিশ্বাস। কথা হলো তাঁর সঙ্গে।‘মাধবী ভিলা’ নাটকটি নিয়ে কিছু বলুন।এই নাটকে যখন কাজ করেছিলাম, তখন আমাদের সঙ্গে ছিলেন চ্যালেঞ্জার। সারাক্ষণ নানা কথা বলে তিনি আমাদের আনন্দ দিতেন, হাসাতেন। আজ তিনি অসুস্থ। আমরা একসঙ্গে ২৬ পর্বের কাজ করেছিলাম। জানি না, সামনের পর্বগুলোতে তাঁকে পাব কি না। এই নাটকের মাধবীর কী খবর?নীহাররঞ্জন গুপ্তের এই গল্পটা খুবই সমসাময়িক। আমার নাম মাধবী। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এসে বাবার প্রতিষ্ঠানে চাকরি নিই। এই প্রতিষ্ঠানের শাশ্বতের সঙ্গে আমার প্রেম হয়, কিন্তু ধনী-গরিবের সংঘাত একসময় প্রকট হয়। আমি বিদেশফেরত আরেক যুবকের দিকে ঝুঁকে পড়ি। শাশ্বত দূরে চলে যায়। অনেক দিন পর আমাদের দেখা হয়। জানতে পারি, শাশ্বত তার বাড়ির নাম রেখেছে ‘মাধবী ভিলা’।আজ তো এটিএন বাংলায় ‘নন্দিনী’ ধারাবাহিকটিও দেখানো হবে।মজার ব্যাপার হলো, এ নাটকেও আমি নামভূমিকায় অভিনয় করেছি। আমার স্বামী তার বোনের ওপর অন্যায় আচরণের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে। আমার ওপর নানা ধরনের অত্যাচার করছে সে। ১ জুলাই থেকে সামনের পর্বগুলোর শুটিং শুরু হবে। জানি না, নন্দিনীর জন্য আর কী অপেক্ষা করছে।আপনি তো চ্যানেল আইয়ের ‘চৈতা পাগল’ নাটকেও অভিনয় করছেন।শুরুতে কিন্তু আমি এই নাটকে ছিলাম না। হঠাৎ একদিন রাতে মাহফুজ আহমেদ ফোন করে বললেন, পরদিন সকালেই আমাকে যেতে হবে। ওই দিন আমার আরও একটি নাটকের কাজ ছিল। ওই পরিচালকের কাছ থেকে সময় নিয়ে চৈতা পাগল নাটকে কাজ করতে যাই। গিয়ে তো অবাক। আমার আগে ওই চরিত্রে আরেকজন অভিনয় করেছিলেন। সেটা না-হয় বাদই দিলাম। সংলাপ বলতে হবে নোয়াখালীর আঞ্চলিক ভাষায়! কোনোমতে প্রথম দিনটা পার করলাম। অবশ্য পরে আর অসুবিধা হয়নি। তবে আমি খুব চমৎকার একটি চরিত্র পেয়েছি। চ্যানেল আইয়ের ‘চন্দ্রমগ্ন’ ধারাবাহিকে শেষদিকে কী ঘটার সম্ভাবনা আছে?নাটকে আমি যাকে বিয়ে করেছি, সে আমার সঙ্গে প্রতারণা করেছে। ঘটনাচক্রে শেষ পর্যন্ত যৌনকর্মী হয়ে যাই।