দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার রাজধানীতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন।আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত আজ দুপুর সাড়ে ১২টার দিকে তেজগাঁও শিল্প এলাকার এম কে বিজনেস অ্যান্ড কমিউনিকেশন নামের একটি সুপেয় পানি তৈরির কারখানায় অভিযান চালান। বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে আদালত মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় ইভানা কেবল ইন্ডাস্ট্রি নামের একটি বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান চালান। প্রতিষ্ঠানটির বাজারজাত করা তারের লেবেলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন আদালত।বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা আসিফ হোসেন ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।