দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত চার, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিশালের উকিলবাড়ি নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে একটি গাড়ির চালক নূর মোহাম্মদ (৪২) ও মুন্না (১০) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতনামা আরও দুজন মারা যায়।এই সড়ক দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি দুটি সরিয়ে নিলে বেলা সাড়ে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।