দুটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ শহরে এইচএমপি উচ্চবিদ্যালয় এবং সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এইচএমপি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এম ডি আল আমিন। প্রধান শিক্ষক ইনছান মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম কিবরিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মো. নুরুল হক প্রমুখ।সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক নাসিমা রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি বহলুল বখত প্রমুখ।