প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বিডিআর বিদ্রোহের পৃথক দুটি মামলায় আজ বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর ২৪ জানুয়ারি ও ১৪ ফেব্রুয়ারি মামলা দুটির অভিযোগ গঠন করা হবে। রংপুর বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-তে আজ এ বিচারকাজ অনুষ্ঠিত হয়। আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ রাইফেলস দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ।রংপুর সদর সেক্টরের মামলায় অভিযুক্ত ১১ আসামিকে আজ সকাল পৌনে ১০টায় ১৩ নম্বর বিশেষ আদালতে হাজির করা হয়। আদালত মামলার অভিযোগ গঠনের জন্য ২৪ জানুয়ারিকে দিন হিসেবে ধার্য করেন । এরপর বেলা সোয়া ১১টায় ৩৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৩ জন অভিযুক্ত জওয়ানকে আদালতে হাজির করা হয়। এ মামলায় আগামী ১৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হবে।