দুটি মামলায় ২৬ জওয়ানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহসংক্রান্ত হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা দুটিতে আরও ২৬ জওয়ানের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেছে সিআইডি। আজ সোমবার বিকেল সাড়ে চারটায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সিআইডি এ প্রতিবেদন দাখিল করে।এই ২৬ জওয়ান হলেন ডিএডি নুরুল হুদা, নায়েক সুবেদার তালুকদার কাওসার আলী, ইসলাম উদ্দিন, ইউনুস আলী ও রফিকুল ইসলাম, নায়েক শাহী আকতার, ল্যান্সনায়েক মোয়াজ্জেম, মাহাতাব উদ্দিন, মজিবুর রহমান, রেজাউল করিম, আনোয়ার হোসেন, হাসমত জামান, এমদাদুল হক, সেলিম মিয়া ও নজরুল ইসলাম, হাবিলদার বেলায়েত হোসেন ও দাউদ আলী, সিপাহী জসিম উদ্দিন, মামুন মিয়া, খলিলুর রহমান, জসিম উদ্দিন(২), আবুল কালাম আজাদ ও সালাউদ্দিন, পাচক রফিকুল ইসলাম ও মজিবুর রহমান এবং ঝাড়ুদার মাজেদ সরদার।গত ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পিলখানা হত্যা ও বিস্ফোরক দ্রব্যের মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক। একই সঙ্গে ৩ মার্চ অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছিলেন আদালত।কিন্তু ৩ মার্চ অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর দায়রা জজ ২৩ মার্চের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে ২৮ মার্চ এ মামলা দুটির অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য করেছেন আদালত।গত বছরের ১৩ জুলাই সিআইডি পুলিশ মামলার তদন্ত করে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ পৃথক ২৪টি ধারায় ডিএডি তৌহিদ, হাবিব, লতিফ ও জলিল এবং বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু, আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীসহ ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। একই ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনে ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় পিন্টু ও তোরাব আলীকে আসামি করা হয়নি।