দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে ও বগুড়ায় আজ শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন।মৌলভীবাজারে নিহত ব্যক্তি হলেন সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আলফাজ মিয়ার ছেলে সুহেল আহমদ (৩৫)। শেরপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, ঢাকা-সিলেট মহাসড়কে মৌলভীবাজারের সদর উপজেলার সরকার বাজারের শাহাবাদ এলাকায় আজ বেলা দুইটার দিকে যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই সুহেল নিহত হন। আহত হয়েছে দুজন।বগুড়ায় নিহত দুজন হলেন সদর থানার ধলমোহনী গ্রামের হবিবর রহমানের মেয়ে বেবী খাতুন (৩২) ও ক্ষেতলাল থানার নৌটিকা গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহরতলী এলাকায় আজ বিকেলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বেবী খাতুন ও শফিকুল ইসলাম মারা যান।