দুদক এখন দাঁতবিহীন বাঘ: গোলাম রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারিক ক্ষমতা না থাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন দাঁতবিহীন বাঘে পরিণত হয়েছে। জেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণে মতবিনিময় সভায় দুদকের চেয়ারম্যান গোলাম রহমান এ কথা বলেন।আজ সোমবার যশোর জেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নূরুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দুদকের মহাপরিচালক আবু হাসান মোস্তফা কামাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।গোলাম রহমান বলেন, মামলার বিচারপ্রক্রিয়া স্বল্প সময়ের মধ্যে শেষ করতে পারলে দেশে দুর্নীতি কমে আসবে। প্রতিষ্ঠানের প্রধান সত্ হলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও সত্ হবেন বলে তিনি মন্তব্য করেন।