দুদক চেয়ারম্যানের পরিচয়ে প্রতারণার ঘটনায় তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান ও কমিশনার সাহাবুদ্দিনের পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় তিনটি মামলা হয়েছে। অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে গাজীপুরের জয়দেবপুরে একটি ও রাজধানীর পল্টনে দুটি মামলা হয়। আজ সোমবার দুদক কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আকতার হামিদ ভূঁইয়া সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা এই তিন মামলায় মো. জিয়াউর রহমান, মো. ইসরাফিল, মো. ইনামুল, ব্র্যাক ব্যাংকের তিন কর্মকর্তা—গাজীপুরের মোহাম্মদ হানিফ, আবদুল হামিদ পাটোয়ারী ও ওমর ফারুক মিল্লাত এবং ঢাকার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নেসার উদ্দিন আহমেদ কাজলকে আসামি করা হয়েছে। এর মধ্যে জিয়াউর ও ইসরাফিল আটক রয়েছেন।দুদক জানায়, দুদক কমিশনারের পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ আত্মসাত করেছে একটি প্রতারক চক্র। চক্রটি দুদকের চেয়ারম্যান গোলাম রহমানের নামে ডাচ-বাংলা ব্যাংকে একটি ব্যাংক হিসাব খুলে এসব টাকা নেয়।