দুদকে কমিশনার নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ শূন্য হওয়ার ১৫ কর্মদিবস পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য দুই কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. বদিউজ্জামান ও সাবেক জেলা জজ মো. শাহাবুদ্দিন। আজ সোমবার দুপুরে ওই দুজন দুদকের কার্যালয়ে নিজ নিজ পদে যোগদান করেন।দুদকের শূন্য পদে কমিশনার নিয়োগের জন্য গত ৩ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করে সরকার। আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে কমিটির প্রধান করে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সা’দত হোসেন, হাইকোর্টের বিচারপতি এ কে ফজলুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত সচিব আলী ইমাম মজুমদার এবং মহা হিসাবনিরীক্ষক আহমেদ আতাউল হাকিমকে কমিটিতে রাখা হয়।গত ২৪ ফেব্রুয়ারি দুদকে পুরো চার বছরের মেয়াদ শেষে অবসরে যান মো. হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর মান্নান।