দুদকের মামলায় ঢাকার মেয়রের আগাম জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আগামী চার মাসের জন্য তাঁদের আগাম জামিন মঞ্জুর করা হয়। একই সঙ্গে কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানাতে দুদকের প্রতি রুল জারি করেছেন আদালত। বিচারপতি আফজাল হোসেন ও বিচারপতি আবদুল হাফিজ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার জামিন চেয়ে এই ১৩ জনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সাদেক হোসেন খোকার পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক ও খন্দকার মাহবুব হোসেন। আর দুদকের পক্ষে লড়েন আনিসুল হক ও খুরশীদ আলম।দুদকের সহকারী পরিচালক হারুনর রশীদ ঢাকা সিটি করপোরেশনে পাঁচজন কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত ২৯ জুন মেয়র খোকাসহ ১৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় এই মামলা করেন।