দুদকের মামলায় সাঈদ ইস্কেন্দারের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পদের তথ্য গোপন ও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কেন্দারের ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।পাশাপাশি কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকার ও দুদকের ওপর রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।দুদকের দায়ের করা মামলায় সাঈদ ইস্কেন্দার আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মওদুদ আহমদ সাঈদ ইস্কেন্দারের পক্ষে শুনানিতে অংশ নেন।এর আগে গত ২৮ এপ্রিল সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক বাদী হয়ে রমনা থানায় সাঈদ ইস্কেন্দারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।