দুদকের মামলায় সুজা দম্পতির সাজার রায় হাইকোর্টে বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাইকোর্ট সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা দম্পতির সাজার রায় বাতিল ঘোষণা করেছেন । আজ মঙ্গলবার বিচারপতি এম এ হাই ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ তাঁদের আপিল মঞ্জুর করে এ রায় দেন। এস এম মোস্তফা রশিদী সুজা ও তাঁর স্ত্রী খোদেজা রশিদী সুজার আইনজীবী সাইদ আহমেদ রাজা প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট তাঁদের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন। তাই ওই মামলার দায় থেকে তাঁরা অব্যাহতি পেয়েছেন।’এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ২০০৭ সালের ৯ জুলাই সুজা দম্পতির বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। ২০০৮ সালের ১২ মার্চ বিশেষ জজ আদালতের রায়ে সুজার ১৩ বছর এবং তাঁর স্ত্রীর তিন বছরের কারাদণ্ড দেন। তাঁরা এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে আদালত এ রায় দেন।