দুদকের মামলায় ১৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দেশের বিভিন্ন স্থানে গত তিন মাসে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে আজ মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দুদক সূত্র জানায়, বিভিন্ন স্থানে ফাঁদ পেতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ভূমি অফিসের কর্মচারী, বিআরটিএর কর্মকর্তা, একজন সিভিল সার্জন, প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী, পল্লি বিদ্যুতের ব্যবস্থাপক, কৃষি কর্মকর্তা, সমবায় কর্মকর্তাও রয়েছেন।