দুধে আসক্তি কমছে ভারতীয়দের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্য একসময় ভারতীয়দের জনপ্রিয় খাবারের তালিকার একেবারে ওপরের দিকে ছিল। দুধ ছাড়া একটি দিন পার করাও ছিল তাদের কাছে অকল্পনীয়। কিন্তু সেই ভারতীয়দের কাছেই ধীরে ধীরে দুধের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। তারা দিনে দিনে দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্য কিনতে খরচের পরিমাণও কমিয়ে দিয়েছে। আর এর প্রভাব গিয়ে পড়েছে ভারতের অর্থনীতির ওপর। ভারতের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের (এনএসএসও) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।এনএসএসওর প্রতিবেদনে বলা হয়, ভারতের গ্রামাঞ্চলের মানুষ ১৯৯৯-২০০০ সালে দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্য কিনতে তাদের ব্যয়ের ৮ দশমিক ৮ শতাংশ ব্যয় করত। কিন্তু ২০০৯-২০১০ সালে তা দশমিক ২০ শতাংশ কমে ৮ দশমিক ৬ ভাগে নেমে এসেছে। আর শহরাঞ্চলে ব্যয় কমার প্রবণতা আরও বেশি। শহরাঞ্চলে এ ব্যয় কমেছে ১ দশমিক ১০ শতাংশ।ভারতীয় ও বৈদেশিক বাজারে খাদ্য ও পানীয় শিল্প গুরুত্বপূর্ণ শীর্ষ স্থানে আছে। কিন্তু দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্যের ওপর ভারতীয়দের অনীহা সতর্কবার্তা নিয়ে এসেছে।দুধের জনপ্রিয়তা কমার কারণ উল্লেখ করতে গিয়ে ভারতের অন্যতম খাদ্যপণ্য তৈরির প্রতিষ্ঠান রাসনা গ্রুপের সিএমডি পিরুজ খামবাত্তা বলেন, ভারতীয়রা এখন একই পানীয় থেকে সব ধরনের পুষ্টি পেতে চায়। কিন্তু তারা হয়তো ভাবছে, দুধ তাদের ওই চাহিদা পূরণ করছে না। তা ছাড়া গ্রাম ও শহরাঞ্চলের মানুষ এখন দুধ ছাড়াও নানা রকমের খাদ্যপণ্য হাতের নাগালে পাচ্ছে বলে দুধের ওপর আগ্রহ কমে যাচ্ছে বলে জানান তিনি।কোমল পানীয়, বিভিন্ন রকমের ফলমূলের রসও ভারতীয়দের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই তাদের দুধ ও দুগ্ধজাত পণ্যের ওপর চাহিদা কমতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। টাইমস অব ইন্ডিয়া।