দুধে পানি-ময়দা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের বাজারে দুধে পানি ও ময়দা মিশিয়ে বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বেলা দেড়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই আদেশ দেন। অভিযুক্ত ওই দুই ব্যবসায়ী হলেন উপজেলার মানিকনগর গ্রামের দুলাল ঘোষ (৩৫) ও তিলকিয়া গ্রামের হিলাল মিয়া (৩৬)। নবীনগর প্রতিনিধি