দুধের শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী ভি এস অচ্ছুতানন্দ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘আমুল বেবি’ বলেছেন। এর মাধ্যমে রাহুলকে তিনি ‘দুধের শিশু’ বলে কটাক্ষ করতে চেয়েছেন। আমুল হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। শনিবার কেরালায় এক নির্বাচনী সভায় রাহুল ৮৮ বছর বয়সী অচ্ছুতানন্দের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আপনারা ফের এলডিএফকে ভোট দিলে পাঁচ বছর পরে ৯৩ বছরের এক বুড়ো মুখ্যমন্ত্রীকে পাবেন।’ জবাবে রোববার অচ্ছুতানন্দ জনসভায় বলেন, রাহুল একজন ‘আমুল বেবি’। কলকাতা প্রতিনিধি