দুপচাঁচিয়ায় এক ব্যক্তিকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল শনিবার রাতে তোজাম্মল হোসেন মণ্ডল (৬৫) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় আজ রোববার ভোরে উপজেলার শিয়ালা গ্রাম থেকে আবদুস সাত্তারকে গ্রেপ্তার করেছে।নিহত তোজাম্মলের বাড়ি উপজেলার শ্রীপুর গ্রামে।তোজাম্মলের ছেলে রুহুল আমিন বলেন, পার্শ্ববর্তী শিয়ালা গ্রামের পুরাতন জামে মসজিদ ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাঁর বাবা সাক্ষী ছিলেন। এর জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে রুহুল অভিযোগ করেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান দাবি করেন, তোজাম্মল আওয়ামী লীগের কর্মী।জানা যায়, শনিবার রাত আটটার দিকে পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ গ্রামে ফেরার পথে দুর্বৃত্তরা তোজাম্মলকে জবাই করে হত্যা করে। পরে গ্রামের লোকজন তাঁর লাশ দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।এ ব্যাপারে শনিবার রাতেই রুহুল আমিন বাদী হয়ে ২৩ জনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা করেন।রুহুল আমিন আরও জানান, শিয়ালা গ্রামে পুরাতন জামে মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে মসজিদের সেক্রেটারি আবদুল মান্নান ও সভাপতি রিয়াজউদ্দিনের পক্ষের লোকজনের সঙ্গে প্রতিপক্ষ নতুন মসজিদের সভাপতি লুত্ফর রহমানের পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। এ ঘটনায় রিয়াজউদ্দিন বাদী হয়ে গত ১ আগস্ট লুত্ফর রহমানসহ ওই গ্রামের ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় বাদীপক্ষের সাক্ষী ছিলেন তোজাম্মল হোসেন। ওই মামলার আসামিরা কারাগারে রয়েছেন। আজ রোববার ওই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।