দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ার চন্দ্রদীঘি মাদ্রাসার সামনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—আজমল হোসেন (৩০) ও তাঁর স্ত্রী নিলুফা বেগম (২৬)। তাঁদের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে আজমল হোসেন তাঁর স্ত্রী নিলুফা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁরা দুজন নিহত হন। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম জানান, নিহত আজমল হোসেন একজন পুলিশ সদস্য। তিনি নওগাঁ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।