দুপুর দুইটা পর্যন্ত সর্বোচ্চ ভোট খুলনা ও সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার দুপুর দুইটা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে খুলনা ও সিলেটে (৬০ শতাংশ)। আর সর্বনিম্ন ভোট পড়েছে রাজশাহীতে (৫০ শতাংশ)। আজ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, চার সিটি করপোরেশন নির্বাচনে যথাসময়ে ভোট নেওয়া শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে চলছে ভোট নেওয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জানান, এ সময় পর্যন্ত বরিশালে ভোট পড়েছে ৫৬ শতাংশ।