দুবাইয়ে এ সপ্তাহে ক্রীড়া সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার এক হাজার ৫০০ জনেরও বেশি শীর্ষ কর্মকর্তা নিয়ে এ সপ্তাহে এক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে পারস্য উপসাগরীয় নগর দুবাই। এ সম্মেলনের লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খেলাধুলার অবকাঠামো উন্নয়ন।সাম্প্রতিক বছরগুলোয় এ অঞ্চলের দেশগুলো ক্রীড়া ক্ষেত্রকে বেশ গুরুত্ব দিচ্ছে, তবে কয়েকটি দেশ এ নিয়ে আরও বেশি কাজ করতে আগ্রহী। কাতার ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ এবং দুবাই ২০২০ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে। দুবাই ২০১৬ সালের অলিম্পিক আয়োজনের লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসতে পারেনি। বিভিন্ন আন্তর্জাতিক মানের ক্রীড়া ভেন্যুর পেছনে প্রতিনিয়তই বিলিয়ন ডলার খরচ করে চলেছে সংযুক্ত আরব আমিরাতের এ সমৃদ্ধ রাজ্যটি।রোববার যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম বলেন, আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে দুবাইয়ের অবকাঠামো এখন অনেক বেশি প্রশংসিত হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টের আয়োজক হওয়ার প্রস্তাবও আসছে।