দুমকি জনতা কলেজে আন্তফুটবল খেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার জনতা ডিগ্রি কলেজে ৩ আগস্ট থেকে আন্তফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। কলেজ মাঠে উদ্বোধনী খেলায় কলেজের ডিগ্রি একাদশ ৩-০ গোলে একাদশ প্রথম বর্ষকে হারিয়েছে। ৬৫ মিনিটের খেলার প্রথমার্ধে দুটি গোল করেন আবদুল্লাহ ও সেলিম। শেষার্ধের গোলটি করেন কাওসার আহম্মেদ। খেলা পরিচালনা করেন শিক্ষক শহিদুল ইসলাম। উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম।