দুরন্ত রাজশাহীর বড় সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওভারটা ছিল নাটকীয়। মাত্র তিন রানেই নেই দুরন্ত রাজশাহীর ৩ উইকেট। চিটাগং কিংসের পরিবর্তে সেমিফাইনালে সুযোগ পেয়ে বুঝি বরিশালের অনলে পুড়তে যাচ্ছে রাজশাহী। কিন্তু অধিনায়ক মুশফিকুর রহিম ও জিম্বাবুয়ের শন আরভিন বুঝি নিজেদের সেরাটা জমিয়ে রেখেছিলেন আসল দিনের জন্যই। চরম বিপর্যয়ের মুখে দারুণভাবেই দলের হাল ধরেন এই দুই ব্যাটসম্যান। ধীর-স্থির হয়ে ঠান্ডা মাথায় বিপর্যয়কর পরিস্থিতি সামাল দিয়ে হাত খুলতে থাকেন এই দুজন। দলকে নিয়ে গেলেন নিরাপদ এক জায়গায়। ৫৮ রানে রান আউট হওয়ার আগে মুশফিকুর ও আরভিন মিলে ১১০ রানের জুটি গড়লেন। শেষদিকে মুশফিকুর ও আরভিনের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে রাজ্জাকের ‘রাজ্জাকীয়’ ৩২ (১৯ বলে) দুরন্ত রাজশাহীর ইনিংস শেষ করল ৬ উইকেটে ১৮৪ রানে। চিটাগং কিংসের বিপক্ষে দুর্দান্ত বরিশাল বার্নার্স দুরন্ত রাজশাহীকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারবে, তার ওপরই নির্ভর করছে এই ম্যাচের যাবতীয় উত্তেজনা।শন আরভিনের ব্যাট থেকে এসেছে ৬১ বলে ৮২ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে যখন কোনো ব্যাটসম্যান এ ধরনের একটি ইনিংস খেলে ফেলেন, তখন সেটাকে অসাধারণ এক ইনিংসই বলা যেতে পারে।বরিশাল বার্নার্সের ইয়াসির আরাফাত প্রথম ওভারেই ৩ উইকেট তুলে নিয়ে দুরন্ত রাজশাহীকে ফেলে দিয়েছিলেন দারুণ চাপে। তবে বাকি সময়টাতেও তিনি অব্যাহত রেখেছিলেন তাঁর নৈপুণ্য। বরিশালের পক্ষে অপর একটি উইকেট কবির আলীর। বাকিরা এক অর্থে মুশফিকুর, আরভিন ও রাজ্জাকের হাতে বলতে গেলে নাস্তানাবুদই হয়েছেন।