দুরন্ত রাজশাহীর শুভেচ্ছা দূত মাহফুজ আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত রাজশাহী দলের শুভেচ্ছাদূত হয়েছেন অভিনয়শিল্পী ও পরিচালক মাহফুজ আহমেদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুরন্ত রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। মাহফুজ বলেন, ‘আমি কিন্তু ক্রিকেটপাগল মানুষ। বাংলাদেশ কিংবা বিদেশের কোনো বড় খেলা থাকলে শুটিংয়ে মন দিতে পারি না। তার প্রভাব পড়ে আমার কাজে। এবার সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’দুরন্ত রাজশাহীর খেলার সময় মাঠে থেকে দর্শক ও দলের খেলোয়াড়দের উৎসাহ দেবেন মাহফুজ। দলের প্রচারণায়ও অংশ নেবেন। এদিকে দুরন্ত রাজশাহীর সঙ্গে আরও যুক্ত হয়েছেন লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার রাখী, ভিট টপ মডেল হাসিন, চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ কোনাল এবং ক্ষুদে গানরাজ জুয়েল রানা। দুরন্ত রাজশাহী দল নিয়ে গান গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। গানটি লিখেছেন জাহিদ আকবর, আর সুর করেছেন মুহিন