দুরবিন দিয়ে তালাশ করেও জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ মিলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু নিয়ে মাতামাতি করে, তারা দেশের সমস্যাকে সমস্যা মনে করে না। সমস্যা সমাধানের যোগ্যতা তাদের নাই বলেই তারা এই বিষয়কে সামনে নিয়ে এসেছে। আমার পূর্ণ আস্থা আছে, দুরবিন দিয়ে তালাশ করেও মানবতাবিরোধী কোনো অপরাধের সঙ্গে আমাদের দলের কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে না।’আজ রোববার রাজধানীর একটি হোটেলে জামায়াতের জনসংযোগ অভিযান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজামী এসব কথা বলেন।নিজামী অভিযোগ করেন, জামায়াতের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দেওয়ার জন্য বাদী, সাক্ষী তালাশ করা হচ্ছে। লোভ-লালসা ও ভয় দেখানো হচ্ছে। এর পরও মামলা দায়ের সহজ হচ্ছে না। তিনি দাবি করেন, জামায়াতের আসল অপরাধ তারা ইসলামের পক্ষে অবস্থান নিয়ে আছে। দ্বিতীয় অপরাধ, জামায়াত প্রতিবেশী একটি রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে।জামায়াতের আমির দাবি করেন, মুক্তিযুদ্ধের পর গ্রামে গ্রামে মুক্তিযোদ্ধাদের শিবির স্থাপন করা হয়েছিল। কিন্তু কোনো হিন্দু ধর্মাবলম্বী বা আওয়ামী লীগের সমর্থকেরাও জামায়াতের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেনি।নিজেদের গণতান্ত্রিক শক্তি দাবি করে নিজামী বলেন, ‘ইসলাম ছাড়া সত্যিকারের গণতন্ত্র কেউ দিতে পারে—এটা আমি বিশ্বাস করি না। ইসলামী আদর্শ যেখানে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে, শুধু সেখানেই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’গণমাধ্যমের সমালোচনা করে নিজামী বলেন, ‘আমাদের কাজ ইতিবাচক, গঠনমূলক ও দায়িত্বশীল। কিন্তু আমাদের ইতিবাচক কর্মকাণ্ড পত্রিকায় ভেতরের পাতায় এক কলামের বেশি আমরা আশা করতে পারি না। কিন্তু আমাদের কাল্পনিক নেতিবাচক কর্মকাণ্ডের কথা যদি কারও মুখ থেকে বেরিয়ে যায়, তার পরও সেটা প্রথম পাতায় ছয় কলাম বা আট কলামে প্রকাশ হয়।’জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, ‘আমরা কারও হুমকি ও রক্তচক্ষুকে পরোয়া করি না। আমরা সামনে এগিয়ে যাব। এমন কোনো শক্তির জন্ম হয়নি, যারা জামায়াতকে প্রতিহত করতে পারে।’ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।