দুররানির সাক্ষ্যের অনুলিপি পেলেই বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) কাছ থেকে বিএনপির অর্থ নেওয়ার বিষয়ে সংস্থাটির সাবেক প্রধান আসাদ দুররানি সুপ্রিম কোর্টে যে সাক্ষ্য দিয়েছেন, তার অনুলিপি চেয়েছে বাংলাদেশ। অনুলিপি পেলেই এ ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত জানানো হবে।আজ শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলে। খবর ইউএনবি।এদিকে ১৯৯১ সালে সাধারণ নির্বাচনে বিএনপিকে আইএসআইয়ের অর্থ দেওয়ার খবর গত বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাকচ করার কথাও শুনেছেন বলে জানান দীপু মনি। তবে এ ব্যাপারে লিখিত কোনো অনুলিপি না পেলে কোনো কিছুই বলা যাবে না বলেও জানান তিনি। বিএনপিও অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।গণমাধ্যমে সংবাদ প্রচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে আসছেন, ১৯৯১ সালে বাংলাদেশে সাধারণ নির্বাচনে আইএসআই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ কোটি রুপি অর্থ দিয়েছিল। এ নিয়ে দুই দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে।