দুর্গতদের পাশে ওয়ার্ন-ফ্লেমিং
ভূমিকম্পে বিধ্বস্ত ক্রাইস্টচার্চের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশ্বখ্যাত ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং একটি টি-টোয়েন্টি চ্যারিটি ম্যাচ আয়োজন করেছেন। ১৩ মার্চের ওই ম্যাচের বড় আকর্ষণ অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। খেলবেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মার্টিন ক্রো।৬ দশমিক ৩ মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্পের এক দিন আগে ক্রাইস্টচার্চ ঘুরে যাওয়া ফ্লেমিং নিজেকে ভাগ্যবান মনে করছেন। ক্রাইস্টচার্চেরই সন্তান ফ্লেমিং বলেছেন, ‘শৈশব যেখানে কেটেছে, যেসব জায়গায় আড্ডা দিয়েছি, খেলেছি, কেনাকাটা করেছি, ধ্বংস হয়ে গেছে সেসব জায়গা। ভীষণ খারাপ লাগছে।’২২ ফেব্রুয়ারির ভয়াবহ ওই ভূমিকম্পে অন্তত ২৪০ জন মানুষের প্রাণহানি ঘটে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য সমবেদনা জানিয়েছে আইসিসি। গোটা বিশ্বকাপ পরিবারই শোকাহত। নিউজিল্যান্ড দল সেই শোককে শক্তিতে পরিণত করে সামনে এগোতে চায়। ওয়েবসাইট।